জাতীয় স্বাস্থ্য

সিনিয়র স্টাফ নার্সের ১২৪৮ পদ তৈরি ও বিশাল নিয়োগ ।

Super Admin7/22/2026
সিনিয়র স্টাফ নার্সের ১২৪৮ পদ তৈরি  ও বিশাল নিয়োগ ।

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে অস্থায়ীভাবে এক হাজার ২৪৮টি সিনিয়র স্টাফ নার্স পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার।

গত ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারে কাছে পাঠানো চিঠিতে সই করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ২০২৬-২০২৭ অর্থ-বছরে ১২৪৮ (এক হাজার দুইশত আটচল্লিশ)টি 'সিনিয়র স্টাফ নার্স' পদ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতন স্কেলে (গ্রেড-১০) সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…