স্বাস্থ্য সেবা উদ্যোগ

বন্যাদুর্গতদের পাশে আশা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Super Admin7/26/2026
বন্যাদুর্গতদের পাশে আশা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য আশা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য আশা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এছাড়া নারী সদস্যদের জন্য স্যানিটারি প্যাড এবং গর্ভবতী নারী ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য প্যাকেজ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…