স্বাস্থ্য সেবা উদ্যোগ

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)-এর টেলিমেডিসিন সেবায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার আলো

Super Admin8/12/2026
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)-এর টেলিমেডিসিন সেবায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার আলো

ছবি সংগৃহীত

 

গ্রামাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)-এর 'রেজিলিয়েন্স প্রোভাইডিং অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (RELI)' প্রজেক্ট। এই প্রকল্পের অধীনে পরিচালিত টেলিমেডিসিন সার্ভিস গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার চিত্র বদলে দিচ্ছে।

সম্প্রতি ধারণ করা ছবিতে দেখা যায়, প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক টেলিমেডিসিন ডিভাইসের মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন স্থানীয় রোগীরা। স্বাস্থ্যকেন্দ্রে অবস্থানরত স্বাস্থ্যকর্মী বা চিকিৎস সহকারী রোগীর প্রাথমিক পরীক্ষা ও তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদান করছেন, যা সরাসরি যুক্ত হচ্ছে স্ক্রিনের ওপারে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে।

ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা অতিক্রম করে এ সেবা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। সময় ও অর্থ উভয় সাশ্রয় করে সহজেই দূর-দূরান্তের উন্নত চিকিৎসা পরামর্শ মেলায় প্রকল্পের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। প্রজেক্টের এমন প্রযুক্তিবান্ধব সেবা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতকে আরও সুসংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…